ছবি: প্রতিনিধি
রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে থেকে গলায় ফাঁস আত্মহত্যা করেছে এক তরুণী। বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মন্ডলের মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রজিনা সরকার পাখি (২১)। তিনি দুই বছর যাবৎ তার পালিত মা রোজী খাতুনের (৪০) সাথে এ বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর সাপাহারে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে মেয়েটির ভারতীয় একটা ছেলের সাথে সম্পর্ক ছিলো। তার সাথে মনোমালিন্যের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :